অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গী কার্যক্রমে অর্থায়নের অভিযোগ, সিংগাপুরের আদালত দুই বাংলাদেশীকে কারাদন্ড দিয়েছে

Singapore
Singapore

জঙ্গী কার্যক্রমে অর্থায়নের অভিযোগে সিংগাপুরের একটি আদালত মঙ্গলবার দুই বাংলাদেশীকে কারাদন্ড দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রাপ্ত খবরে জানা যায়, দুই বাংলাদেশীর একজন-২৯ বছর বয়স্ক মামুন লিয়াকত আলীকে আড়াই বছরের জেল দেয়া হয়েছে জঙ্গী কার্যক্রমে ৮শ সিংগাপুর ডলার-যা ৬শ যুক্তরাষ্ট্র ডলার সমপরিমাণ- তা প্রদানের কারণে। আর অপরজন, ৩৪ বছর বয়স্ক জামান দৌলতকে দুই বছরের জেল দেয়া হয় ২শ সিংগাপুর ডলার অর্থ দেয়ার জন্য।
গত এপ্রিলে আরও ৪ জন বাংলাদেশীকে জঙ্গী কার্যক্রমে অর্থায়নের কারণে দুই বছর থেকে পাচ বছর মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছিল। এ বছরই জঙ্গী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে ২৭ জন বাংলাদেশীকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:35 0:00


XS
SM
MD
LG