World News
12.01 - 12.10 শনিবার 25 মে
12.01 - 12.10 শুক্রবার 24 মে
12.01 - 12.10 বৃহস্পতিবার 23 মে
12.01 - 12.10 বুধবার 22 মে
12.01 - 12.10 মঙ্গলবার 21 মে
12.01 - 12.10 সোমবার 20 মে
12.01 - 12.10 রবিবার 19 মে
12.01 - 12.10 শনিবার 18 মে
12.01 - 12.10 শুক্রবার 17 মে
12.01 - 12.10 বৃহস্পতিবার 16 মে
12.01 - 12.05 শুক্রবার 10 মে
12.01 - 12.05 বৃহস্পতিবার 9 মে
12.01 - 12.05 বুধবার 8 মে
12.01 - 12.10 মঙ্গলবার 7 মে
12.01 - 12.10 শনিবার 4 মে
12.01 - 12.10 শুক্রবার 3 মে
12.01 - 12.10 বৃহস্পতিবার 2 মে
12.01 - 12.10 বুধবার 1 মে
.
যুক্তরাষ্ট্র ও বৃটেনের শীর্ষ দু’ই কূটনীতিক থমকে থাকা ইস্রাইল-ফিলিস্তিনী শান্তি সংলাপে আবার নতুন করে গতি সঞ্চালনের লক্ষে মিলে জুলে উদ্যোগ নিয়েছেন – জেরূযালেম ও রামাল্লার মধ্যে ক্ষণে ক্ষণে ঝটিতে সফর করেছেন তাঁরা – দেখা করেছেন , কথা বলেছেন দু’তরফের নেতৃবৃন্দের সঙ্গে ।
বৃটিশ সরকারের পদস্থ কর্তাব্যক্তিরা ব’লছেন – লণ্ডনের রাস্তায় রক্তাক্ত হত্যা হামলার সঙ্গে সংশ্লিষ্ট যে দু’জনকে আটক করা হয়েছে , তাদের দু‘জনকেই তদন্তকারীরা সম্ভাব্য সন্ত্রাসী রূপে চিহ্নিত করেছেন ।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টের মূল্যায়ন করেছেন ব্র্যাক বিশ্বিদ্যালয়ের আইনের অধ্যাপক ডক্টর শাহদীন মালিক , মতিয়ুর রহমান চৌধুরীর নেওয়া ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের এক সাক্ষাত্কারে ।
‘ভারত-চীন দ্বিপাক্ষিক বানিজ্য সম্পর্ক এবং ঐ অঞ্চলে তার প্রভাব ’। এ বিষয়টি নিয়ে আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের আলোচনা চীনের নতুন প্রধানমন্ত্রী লি কুয়ো চাংয়ের ভারত সফরের প্রেক্ষাপটে ।
বর্মার প্রেসিডেন্ট থিয়েন সেন মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র কংগ্রেসের পদস্থ কিছু বিধায়কের সঙ্গে সাক্ষাত্কারে মিলিত হচ্ছেন । তাঁর সঙ্গে কথা হচ্ছে মিচ ম্যাকোনেলের – কথা হচ্ছে তাঁর হ্যারি রিডের সঙ্গে ।
চীনের প্রধান মন্ত্রী বলছেন – ভারত ও তাঁর দেশের উচিত দু’দেশের সম্পর্ককে আরো জোরালো বাঁধনে বেঁধে নেওয়া । আজ মঙ্গলবার নতুন দিল্লিতে ব্যবসায়ি মহলের নেতৃস্থানিয় ব্যক্তিবর্গের এক সমাবেশকে উদ্দেশ করে লি কুয়ো চাং বলেন – অর্থনৈতিক সম্পর্কের বন্ধন মজবুত হলে তাতে করে প্রবৃদ্ধি বাড়বে দু’ দেশেরই ।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমার মোর শহরতলি অঞ্চলে প্রলয়ংকরি ঘুর্ণির তান্ডবে মৃতের যে সংখ্যা এর আগে প্রকাশ করা হয়েছিলো , ওকলাহোমা কতৃপক্ষের তরফ থেকে সে সংখ্যা এখন সংশোধন করা হয়েছে – বলা হচ্ছে মৃতদেহ উদ্ধার করা গিয়েছে ২৪টি । এর আগে ৫১ জনের নিহত হওয়ার কথা বলা হয়েছিলো ।
ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাতকারে বাংলাদেশে হেফাজত-এ- ইসলামের ঢাকা সমাবেশের ওপর পুলিশী অভিযান এবং সম্প্রতি রাণা প্লাজায় মর্মান্তিক দূর্ঘটনায় তৈরী পোশাক শিল্প শ্রমিকদের প্রানহানি ও পোশাক শিল্প শ্রমিকদের কাজের পরিবেশ, নিরাপত্তা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ইরাকের রাজধানীর শিয়া এলাকায় এবং দক্ষিণের বসরা শহরে বেশ কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে।
চীনা প্রধানমন্ত্রী বলেন যে এই দুটি দেশের মধ্যে পার্থক্যের চেয়ে বেশি হচ্ছে অভিন্ন স্বার্থ। মি লী প্রধানমন্ত্রী সিং এর বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন যে চীন ও ভারত উভয়েরই প্রবৃদ্ধির আকাঙ্খাকে স্থান দেয়ার জন্যে এই পৃথিবী অনেক বড় জায়গা।
বাংলাদেশে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে দু’ই বিশিষ্ট ব্যক্তির মন্তব্য সহ ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের ঢাকা সংবাদদাতা আমির খসরূর রিপোর্ট ।
এই উগ্রপন্থি যারা সালাফি নামেও পরিচিত , মেতায়েন পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে। পুলিশ তাদেরকে মধ্যাঞ্চলের শহর কাইরুয়ানে সমবেত হতে বাধা প্রয়োগ করে এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে।
সিরিয়ার একজন কর্মকর্তারা পশ্চিমি সংবাদ মাধ্যমকে বলেছেন যে সরকারী সৈন্যরা সেখানকার পৌরসভার সদর দপ্তর এবং আশ পাশের ভবন দখল করে নিয়েছে। তবে নিরপেক্ষ কোন সুত্র থেকে এই খবর নিশ্চিত করা যায়নি।
ভারতে চীনের প্রধানমন্ত্রী লি কুয়ো চাংয়ের সফরকালে দু’দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বিশেষ আলোকপাত করা হবে বলে খবরাখবরে শোনা যাচ্ছে । প্রধানমন্ত্রী লির সঙ্গে এ ভারতে সফরে এসেছেন চীনের বিশাল একটি বানিজ্য প্রতিনিধিদলও । এ সফর নিয়ে আমরা কথা বলি নতুন দিল্লির সংবাদ ভাস্যকার – রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
তাহরিকে ইনসাফ এর একজন মুখপাত্র বলেন যে তাঁর দলের জন্যে তিনি এক সম্পদ ছিলেন । তিনি আশা করছেন যে সিন্ধুর সরকার এই হত্যাকান্ডের তদন্ত করবে , ঘাতকদের বের করবে এবং তাদের শাস্তি দেবে। তবে তিনি এ ও বলেন যে দুর্ভাগ্যবশত গত ৫ বছরে এ ধরণের হত্যার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং আদালতে কারও বিচার ও হয়নি।
যুক্তরাষ্ট্রের একটি সংগঠন ‘United students against Sweatshop’ লাভজনক প্রতিষ্ঠান সমুহের দায়িত্ব-কর্তব্য সম্মন্ধে সচেতনতা চারিয়ে তোলার কাজে ব্যাপৃত রয়েছে এবং বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নিয়েও তারা কাজ করছে । এ সংস্থারই এক কর্মির সঙ্গে আমাদের একটি সাক্ষাত্কারের বিবরণ ।
বিশ্বের সবচেয়ে বড়ো রিটেইল ব্যবসা প্রতিষ্ঠান ওয়ালমার্ট বাংলাদেশে তাদের মোটমাট ২ শ’ ৭৯ সরবরাহকারির সব কটির কারখানা পরিক্ষা করে দেখবার নির্দেশ দিয়েছে এবং এসব পরিক্ষা পরিদর্শনের কাজ শেষ হলে তার ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ।
জাতিসংঘ সাধারন পরিষদ , সিরিয়ায় লাগাতার হানাহানির কারনে ধিক্কার ব্যক্ত করে এবং জাতিসংঘের পরিদর্শকদেরকে প্রবেশাধিকার দেবার কথা বলে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে আজ বুধবার একটি প্রস্তাব অনুমোদন করবে বলে অনুমান করা হচ্ছে ।
একটানা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণে ইরাকে কমসে কম বারো ব্যক্তির মৃত্যু হয়েছে , জখম হয়েছে আরো অন্তত: ২৩ জন – ইরাক সরকারের কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গিয়েছে ।
বুধ অথবা বৃহস্পতিবার বর্মার পশ্চিমঞ্চলের উপকূলভাগে – বাংলাদেশ ভূখন্ডে মহাসেনের আঘাতে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে মানবাধিকার গোষ্ঠি রাইটস গ্রুপ বারবারই তাঁদের হূঁশিয়ার সঙ্কেতে উল্লেখ করে চলেছেন
প্রেসিডেন্ট বলেন যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মধ্যপন্থি সিরীয় বিরোধীদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও বলেন যে উভয় দেশই আসন্ন আন্তর্জাতিক শীর্ষ বৈঠকে একটি সিরিয়া শাসনের জন্যে অন্তবর্তী সরকার গঠনের লক্ষে কাজ করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে ইতিহাস তাতে এ সম্পর্ক একেবারে বিলুপ্ত কখনই হবার নয় – ডক্টর শ্রীরাধা দত্ত ।
ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্র উন্নয়ন সংস্থা USAIDর যৌথ উদ্যোগে, এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত বিশেষ প্রতিবেদন – ‘স্বাস্থ্য কথা’। আজ বিশ্ব ‘মা দিবস’।
বেসরকারী ফলাফলে , সেখানকার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন হিসেবে করেছে যে মি শরীফের দল সরকার গঠনের জন্যে পর্যাপ্ত ভোট পেয়েছে এবং সরাসরি সরকার পরিচলনার জন্যে সংখ্যা গরিষ্ঠতা অর্জনের কাছাকাছি রয়েছে।
পাকিস্তানের ১১ মে’র নির্বাচনের ফলাফল থেকে এখন মনে হচ্ছে নওয়াজ শরিফই , তৃতিয় বারের মতো পাকিস্তানে সরকার গঠন করতে চলেছেন ।
বাংলাদেশে রবিবার রাত ও সোমবার হেফাজতে ইসলামের সদস্যদের ওপর পুলিশী অভিযানের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার উদ্বেগ প্রকাশ করেছে এবং এই ঘটনার আশু ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।
পাকিস্তান জাতিয় পরিষদের এবং সেই সঙ্গে চার প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোট হচ্ছে এই আসছে শনিবার এগারো মে’ ।
বাংলাদেশের সাংবাদিকদের ওপর সম্প্রতি যেসব হামলা হয়েছে তা নিয়ে এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্প শ্রমিকদের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদির প্রশ্নে আলোচনা করেছেন নিউজ টুডের সম্পাদক রিয়াজুদ্দীন আহমদ ।
মালয়েশিয়ায় রবিবারের নির্বাচনে জাতিয় ফ্রন্ট কোয়ালিশন বিপূল সংখাগরিষ্ঠতায় সংসদ আসনে জিতেছে বলে ফলাফলে বলা হয় – যদিও জনগনের প্রত্যক্ষ ভোটের ফলাফলে ৪৪ বছরে এই প্রথম তারা হেরে গিয়েছে ।
ইমরান খান হাসপাতালের বিছানা থেকেই টেলিভিশনে প্রচারিত আবেদনে ভোটারদের প্রতি তেহরিকে ইনসাফ পার্টিকে ভোট দিতে অনুরোধ করেছেন ।
যুক্তরাষ্ট্র , য়ুরোপ , জাপানের বিনিয়োগকারিরা শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্ম সংস্থান রিপোর্টে প্রতিফলিত তেজি ভাবে উত্সাহিত বোধ করেছেন – আর তাতেই ডাও জোন্স চড়েছে ১৫ হাজার ৫৬ এবং s & p চড়েছে ১ হাজার ৬ শ’ ২৫ মাত্রায় ।
যুক্তরাষ্ট্র দক্ষিন কোরিয়ার প্রতিরক্ষার ব্যাপারে সংকল্পদৃপ্তভাবে দায়বদ্ধ রয়েছে ।
সিরিয়ায় , এই হালে যেসব বিমান হামলা হয়েছে তাতে করে বিশ্ব প্রেক্ষাপটে বেশ কিছু প্রতিক্রিয়া হতে দেখা গিয়েছে ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী সিরিয়ার দু’ বছরের বেশি কাল ধরে চলতে থাকা সংঘাতের নিস্পত্তিকল্পে অভিন্ন একটা অবস্থান খূঁজে নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পূটিনের প্রতি আহ্বান জানিয়েছেন ।
ভয়েস অফ আমেরিকার সংবাদে বলা হচ্ছে যে ঐ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ২০ জন নিহত হয়েছে। তবে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে নিহতের সংখ্যা নিয়ে ব্যাপক মতভেদ আছে ।
সিরীয় আরব প্রজাতন্ত্রের ব্যাপারে , নিরপেক্ষ তদন্ত কমিশন সোমবার বলেছে যে তারা এই বিষয়টি পরিস্কার করে বলতে চায় যে , কোন পক্ষ দ্বারা রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোন চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি।
সাভার ভবন ধসের ভেতর থেকে এখনো বেরিয়ে আসছে মৃতদেহ উদ্ধার তত্পরতার প্রতিটি দিনেই - মেজর জেনারেল হাসান সুহরাওয়ার্দি ।
ব্রিটিশ ভিত্তিক Syrian Observatory for Human Rights , লেবাননের সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার ভেতরে জামারায়ায় ঐ স্থাপনায় প্রচন্ড বিস্ফোরণ ঘটে। সিরিয়া বলছে যে এই একই স্থাপনায় জানুয়ারী মাসেও ইসরাইল আক্রমণ চালিয়েছিল।
ঢাকায় হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচী ও সমাবেশকে কেন্দ্র করে রক্রক্ষয়ি সংঘর্ষ হয়েছে ।
সাভার ভবন ধসের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের পোষাক শিল্পের অবস্থা আন্তর্জাতিক বাজারে কেমন দাঁড়াতে পারে , ভবিষ্যতে বাজারে কি অবস্থানে বাংলাদেশ থিতু হতে পারবে , ভাবমুর্তি কেমন হতে পারে – এসব বিষয় নিয়ে আমরা কথাবলি বালাদেশ উন্নয়ন গবেষনা ইনস্টিটিউট BIDS-এর গবেষক-অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমদের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
সাভারের ভবন ধসের ভেতর থেকে লাশ উদ্ধার অব্যাহত থেকেছে শুক্র ও শনিবারেও - জানাচ্ছেন মতিয়ুর রহমন চৌধুরী ঢাকা থেকে ।
মি ওবামা মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট Enrique Pena Nieto ‘র সঙ্গে বৈঠক করবেন যাতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বানিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করা যায়। প্রেসিডেন্ট বলেন এই সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে বার বার অর্থনৈতিক বিষয়ে সংলাপের প্রযোজন আছে
বুধবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ দু জন কাজাখ নাগরিক এবং একজন আমেরিকানকে এই অভিযোগে গ্রেপ্তার করে যে তার বস্টন বিস্ফোরণের বিচার কাজের তদন্তে বাধা দিচ্ছিল।
রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধি দলিয় নেত্রি বেগম খালেদা জিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছেন ।
সাভার ভবন ধসে মৃতের মোট সংখ্যা নিয়ে দেশ বিদেশের খবরাখবরে- বিভিন্ন মহলের বক্তব্যে উল্লেখ করা সংখ্যা নিয়ে বিভ্রান্তি ।
এবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিলো বাংলাদেশের শিল্প শ্রমিকদের কাজের পরিবেশ । সাভার ভবন ধসের প্রেক্ষাপটে আলোচনায় অতিথি বক্তা প্যানেলে ছিলেন ফওজিয়া করিম ফিরোজ , বাবুল আখতার ও আনিসুল হক । সঞ্চালকের দায়িত্ব পালন করেন রোকেয়া হয়দার ।
সাভার ভবন ধসে এ পর্যন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে চার শ’ চব্বিশ জনের এবং জিবিতদের উদ্ধার সংখ্যা আড়াই হাজারের ওপর ।