বুধবার, মে 22, 2013 স্থানীয় সময় 18.41

খবর / বাংলাদেশ

আজকের তরুণ প্রজন্মের মধ্যে শহীদের রক্ত প্রবাহিত: আদিবা রাইসা

প্রতিবেদনের আকার - +
আনিস আহমেদ
ঢাকার শাহবাগ মোড়ে হাজার হাজার প্রতিবাদী মানুষ আজ শুক্রবার এক মহাসমাবেশে মিলিত হয়েছেন।

চতুর্থ দিনের মতো সেখানে এই সমাবেশ চলছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদী মানুষের এই সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকার ইউনিভার্সিটি অফ লিবারেল আটস এর ইংরেজি বিভাগের ছাত্রী আদিবা রাইসা।

এই সমাবেশ সম্পর্কে এবং বিশেষত এর সঙ্গে তারুণ্য শক্তির সম্পৃক্তি নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে আদিবা বলেন যে এই সমাবেশের বৈশিষ্ট হচ্ছে দলমত নির্বিশেষে সকল বয়সের বাঙালি  একত্রিত হয়েছেন এবং তাঁরা যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে যথার্থ শাস্তি প্রদানের কথা বলছেন, তাঁরা  নিজেদের বাঙালি সত্বাকে তুলে ধরছেন।
 
আদিবা আরও বলেন যে এ কথা মোটেই  ঠিক নয় যে মুক্তিযুদ্ধের এক চল্লিশ বছর পর আজকের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে ভাবে না। তিনি বলেন এ কথা সত্যি যে এই প্রজন্মের জন্ম হয়নি মুক্তিযুদ্ধের সময়ে কিন্তু আজকের তরুণ –তরুণীদের রক্তে প্রবাহিত শহীদের রক্ত। তারা গভীর ভাবে অনুভব করে মুক্তিযুদ্ধকে।

বিপুল এই সমাবেশ, বাংলাদেশের সমাজে এক অমোচনীয় প্রভাব রেখে যাচ্ছে। তিনি আরও বলেন যে মানুষে মানুষে যে ভেদাভেদ এ সব কিছুই এই সমাবেশে যেন মুছে যাচ্ছে। সকলের লক্ষ্য  অভিন্ন । আদিবা রাইসা এই সমাবেশ এর সাফল্য সম্পর্কে আশাবাদি কিন্তু এর রাজনীতিকরণ নিয়ে তাঁর একটা আশঙ্কা ও রয়েছে।
আদিবা রাইসা’র সাক্ষাৎকার
Loading
১২.০০.০০ / -.--.--

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--