আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কুন্দুজ প্রদেশে অন্তত একজন বন্দুকধারী মটর সাইকেল চালিয়ে এসে নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রধানকে গুলি করে হত্যা করেছে। এপ্রিল মাসে নির্বাচনের প্রার্থীদের মননয়ন গ্রহণ শুরু হবার ঠিক একদিন পর এই ঘটনা ঘটলো।
আফগান সরকারের জন্য ৫ই এপ্রিলের নির্বাচনকে অগ্নিপরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে যখন আগামী বছর দেশটিতে থেকে বিদেশি সেনা সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করে নেওয়া হবে।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, বুধবার কুন্দুজ শহরে বন্দুক আক্রমণের পরপরই আমানুল্লাহ আমানকে হাসপাতালে নিয়ে যাওর পরপরই তিনি মারা যান।
তালেবানরা এই আক্রমণের দায়িত্ব স্বিকার করেছে। নির্বাচনের প্রচার অভিযান শুরুর পর এটাই প্রথম আক্রমণের ঘটনা।
কুন্দুজ প্রদেশে বিদ্রোহীদের কার্য-কলাপ বেড়েছে, আগামী বছর নেটো সমর্থিত বাহিনী সে দেশ ত্যাগ করার আগে তালিবানরা সেখানে তাদের ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করতে চাইছে।
আফগান সরকারের জন্য ৫ই এপ্রিলের নির্বাচনকে অগ্নিপরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে যখন আগামী বছর দেশটিতে থেকে বিদেশি সেনা সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করে নেওয়া হবে।