অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান গোয়েন্দা বিভাগের প্রধান আততায়ীর হামলায় আহত হন

আফগান কর্মকর্তারা বলেছেন কাবুলে আততায়ীর হামলায় দেশের গোয়েন্দা বিভাগের প্রধান আহত হন।

জাতীয় নিরাপত্তা ডিরেক্টরেট বলেছে বৃহস্পতিবার তাদের কথায় সন্ত্রাসী হামলায় তিনি প্রাণে বেচে যান। রাজধানীতে একটি অতিথিশালায় এক বিস্ফোরণে তিনি আহত হন। বিস্ফোরণের পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জনাব খালিদের শরীরের নিম্নাংশে আঘাত লাগে। প্রেসিডেন্ট হামিদ কারজাই তাকে হাসপাতালে দেখতে যান এবং বলেন চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হতে পারে।

তালেবান ওই আক্রমণের দায়িত্ব স্বীকার করে।
This item is part of
XS
SM
MD
LG