বুধবার, জুন 19, 2013 স্থানীয় সময় 15.14

খবর / বিশ্ব

আহমেদিনিজাদ পশ্চিমি চাপ প্রত্যাখ্যান করেছেন

প্রতিবেদনের আকার - +
ইরানের প্রেসিডেন্ট বলছেন যে তার দেশকে বিতর্কিত পারমানবিক কর্মসূচি নিয়ে আপোষ করতে চাপ দেওয়া যাবে না। রোববার মাহমুদ আহমেদিনিজাদ এ রকম আভাষ দেন যে ইরানের প্রতিপক্ষরা যদি , তাঁর কথায়  তাঁর দেশের দিকে বন্দুক তাক করে রাখা  বন্ধ করেন তা হলে আলোচনা এগিয়ে যেতে পারে।
 
আজ রোববার তাঁর দেশের ইসলামি বিপ্লবের ৩৪ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত তেহরানের এক সমাবেশে তিনি এ কথা বলেন। তাঁর ভাষণ সরাসরি রাষ্ট্রপরিচালিত টেলিভিশনে প্রচার করা হয়। তবে পারমানবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার অনুমতি দেওয়ার কর্তৃত্বটি প্রেসিডেন্ট আহমেদিনিজাদের হাতে নয়। ঐ ক্ষমতাটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা  আয়াতুল্লাহ আলী খামেনির হাতে ন্যস্ত। তিনি এ মাসে ই নিষেধাজ্ঞা এবং অন্যান্য চাপ বহাল রেখেই ইরানের সঙ্গে যুক্তরাস্ট্রের সরাসরি আলোচনার একটি প্রস্তাব নাকচ করে দেন।
 
আজ রোববার গোটা দেশে ইরানিরা ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে সভা সমাবেশ করেছে। রাজধানীতে বিক্ষোভকারীরা ইরানি পতাকা নেড়ে আমেরিকা মুর্দাবাদ এবং ইসরাইল মুর্দাবাদ শ্লোগান দেয়্। সাধারণত ইরানের শত্রুদের খর্ব করার জন্যে সেখানে এই ধরণের শ্লোগান দেওয়া হয়।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--