বুধবার, মে 22, 2013 স্থানীয় সময় 05.22

খবর / যুক্তরাষ্ট্র

সেনেটার জন কেরির পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনয়নের শুনানী

x
প্রতিবেদনের আকার - +
যুক্তরাষ্ট্রের সেনেটে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান সেনেটার জন কেরি আজ বৃহস্পতিবার, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার মনোনয়নের শুনানীতে অংশ নেন।
 
সাবেক ডেমোক্রাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ম্যাসাচ্যুসেটস এর সেনেটার গোড়াতেই বলেন যুক্তরাষ্ট্রকে তাদের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক করতে হবে যদি তারা বিশ্বে নেতৃস্থানে থাকতে চায়।
 
যুক্তরাষ্ট্রের বিত্তশীল সেনেটারদের মধ্যে অন্যতম, কেরি, ইতিমধ্যে, তার নিযুক্তি নিশ্চিতকরণের সম্ভাব্য প্রতিবন্ধক সুধরেছেন। তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন যে, যে সব কম্পানিতে তার শেয়ার আছে তা তিনি সরিয়ে নেবেন যদি তা পররাষ্ট্র মন্ত্রী পদে থাকার স্বার্থবিরোধী হয়।
 
আনুমানিক হিসেব অনুযায়ী কেরির সম্পদের মূল্য প্রায় ১৮ কোটি ৪০ লক্ষ ডলার।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--