অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন যাত্রীবাহী জেট বিমান Airbus A350 আকাশে উড়ল


ইউরোপের নতুন যাত্রীবাহী জেট বিমান Airbus A350, সফল ভাবে প্রথম যাত্রা শুরু করেছে।

শুক্রবার ফ্রান্সের তুলুস শহর থেকে ছ’জন ক্রু নিয়ে বিমানটি যাত্রা করে। প্রথম ফ্লাইটি প্রায় চার ঘন্টা দীর্ঘ হয়।

জেট বিমানটি এয়ারবাস সিরিজে মাইল ফলক সংযোজন। তবে বিক্রির ক্ষেত্রে এই নতুন ধরনের এয়ারবাসকে প্রতিযোগিতা করতে হবে বোয়িং কোম্পানির নতুন বিমান 787 ড্রীমলাইনারের সংগে যাতে তেল কম লাগে, ওজনে হালকা এবং কার্বন কোম্পোজিটে তৈরী দীর্ঘ দূরত্ব পারি দিতে পারে এমন একটি বিমানের সংগে।

প্যারিসে বিমান প্রদর্শনীর ৩ দিন আগেই দীর্ঘ প্রতিক্ষিত এই বিমানের ফ্লাইট শুরু হ’ল।
This item is part of
XS
SM
MD
LG