বুধবার, মে 22, 2013 স্থানীয় সময় 14.15

খবর / দক্ষিণ-এশিয়া

শিয়াদের সঙ্গে আশরাফ দেখা করছেন

প্রতিবেদনের আকার - +
পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোয়েটা শহরে গেছেন যেখানে শিয়ারা বৃহস্পতিবারের বোমা বিস্ফোরণে নিহত তাদের পরিবারের সদস্যদের মরদেহের পাশে আজ তৃতীয় দিনের মতো প্রতিবাদ বিক্ষোভ করছেন। ঐ বিস্ফোরণে প্রায় এক শ জন প্রাণ হারায়। মৃতকে কবর দিতে অস্বীকৃতি জানানো ইসলামি সমাজে চরম প্রতিবাদ কারণ সেখানে সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই মরদেহ সমাহিত করা হয়।
 
পুলিশ বলছে যে কোয়েটার ঐ বোমা আক্রমণের লক্ষ ছিল প্রধানত হাজার জাতিগোষ্ঠি যারা শিয়া মুসলমান। বে আইনী ঘোষিত সুন্নি দল লাশকার –এ- জাঙ্গভি ঐ সব হামলার দায় স্বীকার করে।
 
পাকিস্তানে শিয়াদের ওপর আক্রমণ ক্রমশই বাড়ছে। কোয়েটার একজন শিয়া নেতা , এই সব হত্যাকান্ড বন্ধ করতে অপরাগতার জন্যে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশফাকা কায়ানির সমালোচনা করেন।
 
পাকিস্তানে সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা ও সমালোচনা এমন এক সময়ে তীব্র হয়ে উঠছে যখন সেখানে আর কয়েক মাসের মধ্যে  সাধারণ নির্বাচন হবার কথা আছে।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--