রবিবার, মে 19, 2013 স্থানীয় সময় 00.59

খবর / বিশ্ব

ইরাক জুড়ে আক্রমণে ৫০ জন নিহত

প্রতিবেদনের আকার - +
ইরাকি কর্তৃপক্ষ আজ রোববার জানিয়েছে যে গোটা দেশ জুড়ে উপর্যুপরি আক্রমণে ৫০ জনের ও বেশি লোক নিহত এবং আরও অন্তত আড়াই শ লোক আহত হয়েছে।
 
এই সহিংসতার ঘটনা  ১১টির ও বেশি শহরে ঘটে এবং এর লক্ষ ছিল ইরাকী নিরাপত্তা বাহিনী , পুলিশে ভর্তি হওয়া লোকজন  এবং বাজার এলাকা।   কর্মকর্তারা বলছেন যে সব চেয়ে মারাত্মক আক্রমণটি ঘটে ইরাকের আমারা শহরে , যেখানে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন প্রাণ হারায়।
 
এ দিকে বাগদাদের একটি আদালত সে দেশের সুন্নি ভাইস প্রেসিডেন্টকে তাঁর অনুপস্থিতিতেই তাকে মৃত্যু দন্ডে দন্ডিত করেছে। মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত সেখানে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলবে।
 
আদালত , তারিক আল হাশেমিকে , নিরাপত্তা বাহিনী এবং শিয়াদের বিরুদ্ধে হত্যা  স্কোয়াড পরিচাল নার অভিযোগ এনেছে , তবে এই অভিযোগ ভাইস প্রেসিডেন্ট অস্বীকার করছেন। ইরাকে প্রথম এ ধরণের অভিযোগ আনার পর , হাশেমি পালিয়ে তুরস্কে চলে যান
 
এখন ও পর্যন্ত এ সব আক্রমণের দায় কেউই  স্বীকার করেনি।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--