অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শুক্রবার ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে বলে বলা হয়।

ড: দীপু মনি, বাংলা বিভাগের সংবাদদাতা আহসানুল হককে দেওয়া এক সাক্ষাৎকারে জন কেরির সঙ্গে আলোচনার বিষয়ে মন্তব্য করেন।

রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শাগুফতা নাসরিন কুইন।
please wait
Embed

No media source currently available

0:00 0:03:54 0:00
সরাসরি লিংক
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যুক্তরাষ্ট্র সফর এসেছিলেন। গতকাল শুক্রবার ওয়াশিংটনে, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী কেরি, দু দেশের মধ্যে বিভিন্ন যে সব বিষয়ে দৃঢ় সহযোগিতা করা হয়, তার কথা উল্লেখ করেন। আগামী সপ্তাহে ঢাকায়, যে দ্বিতীয় বার্ষিক ‘Partnership Dialogue’ হওয়ার কথা, পররাষ্ট্রমন্ত্রী কেরি সেটিকে স্বগত জানান। অংশিদারিত্বের সংলাপে অন্তর্ভুক্ত থাকবে বেসরকারি খাতের ফোরাম যা দুদেশের বলিষ্ঠ দ্বিপাক্ষিক বানিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করবে। সাভারে রানা প্লাজার মর্মান্তিক ঘটনার যারা শিকার হন, পররাষ্ট্রমন্ত্রী কেরি তাদের জন্য সমবেদনা প্রকাশ করেন। তিনি শ্রম আইন ও ভবন পর্যবেক্ষন ও নিরাপত্তার বিষয়ে দ্রুত অগ্রগতি সাধনের আহ্বান জানান। জন কেরি যুদ্ধ অপরাধীদের বিচার সচ্ছ ও ন্যায্য হওয়ার বিষয়েও উল্লেখ করেন। তিনি আরও বলেন যে বর্মার রোহিঙ্গা শরনার্থীরা এখন বাংলাদেশে আছেন এবং তা সমস্যা সৃষ্টি করছে।

সহকর্মী আহসানুল হককে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে যে সব বিষয়ে আলোচনা হয়েছে তার উল্লেখ করেন।

আলোচনা ফলপ্রসূ হয়েছে কিনা সে প্রশ্নের জবাবে ড: দীপু মনি বলেন যে তাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যুক্তরাষ্ট্র সফর শেষে ওয়াশিংটন ত্যাগ করেন।
This item is part of
XS
SM
MD
LG