অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে শিয়া মিছিলে তালিবানের হামলা : নিহত ৫

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বলছেন যে শিয়াদের একটি ধর্মীয় মিছিলের কাছে বোমা বিস্ফোরণে অন্তত পাঁজ্জনের প্রাণহানি হয়েছে এবং আরও ৯০ জন এতে আহত হয়েছে।

আজ রোববার ডেরা ইসমাইল খানে সংঘটিত ঐ বোমা বিস্ফোরণের আগেই সেখানেই গতকাল শনিবার আরেকটি বিস্ফোরণে তিন জন শিশু সহ সাতজন প্রাণ হারায়।

পাকিস্তানি তালিবান দুটি হামলারই দায় স্বীকার করেছে।

ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস পবিত্র মুহাররম শিয়ারা পালনের সময়ে এই সব বোমা আক্রমণের ঘটনা ঘটছে।সুন্নি চরমপন্থিরা অতীতেও মুহাররমের সময়ে সংখ্যালঘু শিয়াদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালিয়েছে।

মুহাররমের সময়ে শিয়াদের সমাবেশে সম্ভাব্য আক্রমণ ঠেকাতে কর্তৃপক্ষ গোটা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা জোরালো করেছে। বোমা বিস্ফোরণ ঠেকাতে পাকিস্তান সাময়িক ভাবে মোবাইল ফোনের পরিষেবা বন্ধ রেখেছে।
This item is part of
XS
SM
MD
LG