অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ইরাকে গাড়ি বোমায় ১৮ জন নিহত

ইরাকের মধ্য ও দক্ষিনাঞ্চলের শিয়া প্রধান এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত এবং ৫০ জনের ও বেশি আহত হয়েছেন।

দুটি বিস্ফোরণ ঘটে বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পুর্বাঞ্চলের আমরাহ এলাকায় । কর্মকর্তর বলছেন যে ঐ বোমা বিস্ফোরণে অন্তত নয় জন নিহত হয়।

প্রঅননাশি বোমা বিস্ফোরণ ঘটেছে দিওয়ারিয়াহ , কারবালা ও মাহমুদিয়া এলাকাতেও।

গত সপ্তা থেকে ইরাকে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এখন পর্যন্ত ১৮০ জন নিহত হয়। গত মঙ্গলবার মধ্যাঞ্চলের শহরে হাওয়িজা সুন্নিদের এক বিক্ষোভে সরকারী বাহিনীর অভিযানের পর এই সহিংসতা দেখা দেয়। ঐ সংঘাতে ৫৩ জন নিহত হয় এবং তারপর পশ্চিম ও উত্তর ইরাকে গোলযোগ দেখা দেয়।
This item is part of
XS
SM
MD
LG