বৃহস্পতিবার, মে 23, 2013 স্থানীয় সময় 16.16

খবর / বিশ্ব

হত্যার দায়ে চীনা নারীর স্থগিত মৃত্যুদন্ডাদেশ

প্রতিবেদনের আকার - +
একজন ব্রিটিশ ব্যবসায়ীকে হত্যার দায়ে চীনের কমিউনিস্ট পার্টির অপমানিত নেতা বো জিলাই’এর স্ত্রীকে  চীনের একটি আদালত স্থগিত মৃত্যুদন্ডাদেশ দিয়েছে। এই মামলাটি সেখানকার কমিউনিস্ট পার্টিকে নাড়া দিয়েছে ।
 
গু কাইলাই , যিনি এই হত্যার দায় স্বীকার করেছেন , তাকে ইচ্ছাকৃত ভাবে হত্যার জন্যে সোমবার দোষী সাব্যস্ত করা হয় । তাকে দু বছরের জন্যে স্থগিত মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়েছে। এই স্থগিতাদেশের মানে হচ্ছে তিনি যদি আগামি দু বছর আর কোন অপরাধ না করেন , তা হলে তার প্রাণদন্ড , যাবজ্জীবন কারাদন্ডে রূপান্তরিত হবে।
পরিবারের একজন , যে কীনা এই হত্যাকান্ডে সহযোগিতা করেছিল। তাকে ন বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তা ছাড়া চারজন পুলিশ যারা এই অপরাধ লুকোনোর চেষ্টা করেছিল তাদেরকে ও নয় থেকে এগারো বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
 
গু কাইলাই আদালতকে আজ বলেন : এই রায় ন্যায়সঙ্গত এবং এতে আইন , বাস্তবতা এবং জীবনের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--