মঙ্গলবার, মে 21, 2013 স্থানীয় সময় 15.09

খবর / বিশ্ব

জিবুতীর বিরোধী কোয়ালিশন নির্বাচনী ফলাফলের সমালোচনা করেছে

x
প্রতিবেদনের আকার - +
জিবুতীর সংসদীয় নির্বাচনে প্রাথমিক ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট ইসমায়েল ওমার গেউলের শাসক দল শীর্ষস্থানে রয়েছে। বিরোধী কোয়ালিশন নির্বাচনী ফল সম্পর্কে কঠোর মন্তব্য করেছে।
 
শনিবার অভ্যন্তরীন মন্ত্রনালয় জানায়, শাসক দল ইউনিয়ন ফর দ্য প্রেসিডেনশিয়াল মেজরিটি ইউ এম পি রাজধানী জিবুতি সিটিতে ৪৯ শতাংশেরও বেশি ভোট পেয়েছে। সরকার জানায়, বিরোধী দল ৪৮ শতাংশের কিছু কম ভোট পায়।
 
জিবুতীর জনসংখ্যার তিন চতুর্থাংশ রাজধানীতে বাস করে। বিরোধী ইউনিয়ন ফর ন্যাশনাল সালভেশন এর একজন মুখপাত্র নির্বাচনে ব্যপক কারচুপির অভি্যোগ প্রকাশ করেন। ভয়েস অব আমেরিকার সংগে এক সাক্ষাতকারে দাহির আহমেদ ফারাহ বলেন, সরকারী সেনারা কিছু ভোটকেন্দ্রে একাধিকবার ভোট দেয়, আর সরকার ঘোষিত ভোটের ফলাফল বৈধ নয়।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--