শুক্রবার, মে 24, 2013 স্থানীয় সময় 21.38

খবর / বিশ্ব

মিশরের মিডিয়া সামরিক রদবদলকে বলছে “ বিপ্লবী”

প্রতিবেদনের আকার - +
মিশরের প্রেসিডেন্ট মোহামদ মরসি এক সময়কার শক্তিশালী প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করে সামরিক কর্তৃত্ব কে যেভাবে খর্ব করেছেন তাকে সেখানকার সংবাদ মাধ্যমগুলো বৈপ্লবিক সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছে।
 
গতকাল মি মরসি প্রতিরক্ষা মন্ত্রী হোসেন তানতাওয়ী এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সামি এনানকে অবসরে যাওয়ার নির্দেশ দেন। তানতাওয়ী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনে মুবারকের আমল থেকেই ঐ পদে বহাল ছিলেন। প্রেসিডেন্ট সাংবিধানিক একটি ঘোষণা ও বাতিল করেন যা কীনা তানতাওয়ী এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের ব্যাপক ক্ষমতা প্রদান করে।
 
মি মরসি বলেন যে তিনি কোন প্রতিষ্ঠানকেই বিব্রত করতে চাননি এবং তাঁর সিদ্ধান্ত মিশর ও তার জনগণের মঙ্গলের জন্যেই  নেওয়া হয়েছে। সামরিক বাহিনী প্রকাশ্যে এই সিদ্ধান্তের কোন প্রতিক্রিয়া জানায়নি।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--