মঙ্গলবার, মে 21, 2013 স্থানীয় সময় 05.12

খবর / বিশ্ব

দামেষ্কে বিষ্ফোরণে অন্তত ৩৪ জন নিহত

প্রতিবেদনের আকার - +
 
সিরিয়ার রাজধানী দামেষ্কে দুটি গাড়ীবোমা আক্রমণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।

সক্রিয় কর্মীরা বলছে, বুধবার আক্রমণের লক্ষ্য ছিল জারামানা এলাকা। যেখানে প্রধানত খৃষ্টান এবং দূরসে জাতিগোষ্ঠীর লোকের বাস। টেলিভিশনে দেখা গিয়েছে যে অগ্নিনির্বাপক কর্মীরা বিষ্ফোরক ভর্তি গাড়িদুটোর আগুন নিভানোর চেষ্টা করছে এবং  বিষ্ফোরণে বিদ্ধস্ত বাড়ি-ঘড়ের চুর্নবিচূর্ণ ইট পাথর রাস্তার ওপরে ছড়িয়ে ছিটিয়ে আছে।  
 
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা এই হামলাকে সন্ত্রাসী আক্রমণ বলে উল্লেখ করেছে।
 
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে গত বছর বিদ্রোহ শুরু হবার পর থেকে এপর্যন্ত সারা দেশে সহিংসতায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--