অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে বন্দুকধারীরা সাতজন মিলিশিয়াকে হত্যা করেছে

ইরাকী কর্মকর্তারা জানিয়েছেন যে বন্দুকধারীরা উত্তরাঞ্চলের টুজ খুরমাতো শহরে সরকার সমর্থিত সাতজন মিলিশিয়া সদস্যকে হত্যা করেছে।

ইরাকী পুলিশ বলছে যে শুক্রবারের আক্রমণে আরো ৮ জন মিলিশিয়া সদস্য গুরুতর ভাবে আহত হয়েছে। বন্দুকধারীরা সামরিক পোশাকে সজ্জ্বিত হয়ে নিরাপত্তা চৌকিতে আসে মিলিশিয়া সদস্যদের একত্রীত করে অন্যত্র নিয়ে গুলিকরে হত্যা করে।

ঐ আক্রমনের দায়িত্ব কেউ স্বীকার করেনি তবে আলকাইদার সংগে সংশ্লিষ্ট সূন্নী জঙ্গীরা অতীতে মিলিশিয়াদের ওপরে আক্রমণ চালিয়েছে। সরকারপন্থী এই সূন্নী মিলিশিয়ারা সাহওয়া নামে পরিচিত এবং এরা আলকাইদা বিরোধী। কয়েক বছর আগে ইরাক যুদ্ধে এরা যুক্তরাষ্ট্র বাহিনীর সংগে যোগ দেয়।

এ সপ্তাহের গোড়ার দিকে আলকাইদা সংশ্লিষ্ট দল বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে পরপর যে গাড়ী বোমা বিষ্ফোরন ঘটায় তার দায়িত্ব স্বীকার করেছে। ঐ ঘটনায় আন্তত ২৮ জন নিহত এবং আরো প্রায় ১০০ জন আহত হয়েছে।
This item is part of
XS
SM
MD
LG