অ্যাকসেসিবিলিটি লিংক

আলজিরিয়ার পণবন্দী ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আলজিরিয়ায় প্রাকৃতিক গ্যাস স্থাপনায় পণবন্দী সঙ্কটে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। প্রাথমিক রিপো্র্টে দেখা যাচ্ছে যে অন্তত ৮০ জন নিহত হয়েছে।

আলজিরিয়ার প্রধানমন্ত্রী আব্দেলমালেক সেল্লাল , আশা করা হচ্ছে , আজই এক সংবাদ সম্মেলনে হতাহতের ঘটনা হাল নাগাদ করবেন।

আলজেরীয় সরকার বলছে যে ঐ স্থাপনায় চার দিনের অবরোধে অন্তত ৩২ জন জঙ্গি এবং ২৩ জন বিদেশি ও আলজিরীয় পণবন্দী নিহত হয়েছে । শনিবার ঐ পণবন্দী অধ্যায়ের অবসান ঘটে সরকারী অভিযানের মাধ্যমে।

ফিলিপিনো কর্মকর্তারা সোমবার বলেছেন যে নিহতদের ৬ জন ছিলেন ফিলিপিনো এবং আরও চারজন ফিলিপিনো নিখোজ রয়েছে।
This item is part of
XS
SM
MD
LG