ভারতে পুলিশ গনধর্ষণের অভিযোগে সন্দেহভাজন ৫ ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গত মাসে তাদের গনধর্ষণের শিকার ২৩ বছরের তরুণী গুরুতর ভাবে আহত হয় এবং দু সপ্তাহ পরে প্রাণ হারায়।
সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ গণধর্ষণ, হত্যা এবং শারীরিক নির্যাতন। কর্তৃপক্ষ বলেছে তারা দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদন্ডের জন্য তারা চাপ দেবে। আরেকজন সন্দেহভাজন ব্যাক্তির বয়স ১৮র কম তাই তার বিচার হবে পৃথক ভাবে যুব আদালতে।
ধর্ষণের বিরুদ্ধে গণ আন্দোলন ও ক্ষোভের পর সরকার দ্রুত বিচারের আস্বাস দেয়।
আইনজীবীদের সংগঠনের সদস্যরা আসামীদের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নেওয়ায় সরকার, আসামীদের জন্য আইনজীবী নিয়োগ করবে।