ভারতের উত্তর প্রদেশে নতুন করে ধর্ষনের অভিযোগ উত্থাপিত হওয়ায় দেশের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উত্তরাঞ্চলীয় ঐ রাজ্যের আঞ্চলিক সরকারের কর্মকর্তাদেরকে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন।
মে মাসে ঐ রাজ্যে এক নারী ধর্ষণের ঘটনা এবং দুই তরুণী খুনসহ অসংখ্য জঘন্য অপরাধের ঘটনা ঘটে। গ্রামবাসীরা ১২ ও ১৪ বছর বয়সী সেই দুই তরুণীর মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পান।
বুধবার এক নারী অভিযোগ করেন উত্তর প্রদেশ পুলিশ ষ্টেশনে গিয়ে তার স্বামীকে জেল থেকে ছাড়ানোর চেষ্টা করার সময় তার কাছে ঘুষ চাওয়া হয়। ঘুষ দিতে না পারায়, চার কর্মকর্তা পুলিশ ষ্টেশনের অভ্যন্তরে তাকে ধর্ষণ করে।
ক্ষমতাসীন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভী বলেছেন স্থানীয় সরকারের কর্মকর্তারা অপরাধীদেরকে শাস্তি দেয়ার ব্যাপারে অসতর্ক। কংগ্রেস দলীয় নেতা রাশিদ আলভী বলেন উত্তর প্রদেশে শুশাষণ প্রতিষ্ঠার জন্য রাজ্যটিকে ভাগ করে ফেলা উচিৎ।