বুধবার, মে 22, 2013 স্থানীয় সময় 22.39

সাক্ষাতকার

নারী অধিকার সম্পর্কে নারীদেরই সচেতন হতে হবে : ড সৈয়দ তানভির নাসরিন

প্রতিবেদনের আকার - +
সেই ১৯৯৯ সালে জাতিসংঘ ২৫ শে  নভেম্বর তারিখটিকে , নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক  দিবস হিসেবে পালন করে আসছে। অনেক আয়োজকরা এই ধরণের সহিংসতার বিরুদ্ধে  সচেতনতা বৃদ্ধির জন্যে ১৬ দিন ধরে এই কার্যক্রম পরিচালনা করেন , ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত। এ উপলক্ষে কোলকাতা সহ  ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান , সেমিনার , সিম্পোজিয়া চলছে।
 
সেখানকার একজন নারী অধিকার বিষয়ক সক্রিয়বাদী , বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক  এবং নারী অধ্যয়ন বিভাগের সমন্বয়ক ড সৈয়দ তানভির নাসরিন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বিশেষত ভারতে এবং সামগ্রিক ভাবে দক্ষিণ এশিয়ায় নারীদের অবস্থার বর্ণনা দেন। তিনি বলেন  যে কেবল গার্হ্যস্থ হিংসাই নয় কর্মক্ষেত্রে ও যৌন হয়রানিসহ মেয়েরা নানান রকম হিংসার সম্মুখীন হচ্ছে। শিশু কন্যার জন্ম রোধ করতে যে সব পদক্ষেপ অনেকেই নিয়ে থাকে তার  প্রতিরোধে যথার্থ আইনের কথাও তিনি উল্লেখ করেন। তা ছাড়া যৌতুক ও তালাক প্রসঙ্গেও তিনি বিস্তারিত বক্তব্য রাখেন।


শুনুন সাক্ষাতকারিট
Loading
১২.০০.০০ / -.--.--

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--