অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের নির্বাচনে ভারত ইস্যুটা মূখ্য নয় : অধ্যাপক ইমতিয়াজ আহমেদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি বর্তমানে নতুন দিল্লি সফর করছেন ,ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুমোদন করা এবং তিস্তা চুক্তি সম্পদানের ব্যাপারে ভারত সরকার ও বিরোধীদের সঙ্গে আলাপ আলোচনার লক্ষে। এরই পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সম্পর্ক , বিশেষত আসন্ন নির্বাচনের আলোকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক , ড ইমতিয়াজ কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের আনিস আহমেদের সঙ্গে। সাক্ষাৎকারে তিনি বলেন যে পররাষ্ট্র মন্ত্রী যে দুটি বিষয় নিয়ে দিল্লিতে আলাপ আলোচনা করছেন , তার একটি হলো ১৯৭৪ সালে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তির অনুসমর্থন এবং অপরটি হলো তিস্তা চুক্তি। তবে ভারতে নির্বাচন আসন্ন এবং কংগ্রেস সরকার অভ্যন্তরীণ কারণেই এরকম কোন ঝুকিঁ নেবে না। অন্যদিকে বিরোধী বিজেপি ও এ ব্যাপারে কোন রকম আশ্বাস দেবে বলে মনে হয় না। তিস্তার ব্যাপারে মমতা বন্দোপাধ্যায় আগেই তাঁর আপত্তির কথা জানিয়েছেন। তবে এ কথা ঠিক যে বাংলাদেশ সরকার এই সব ব্যাপারে ভারতের অনুমোদন পেলে নির্বাচনে হয়ত বাড়তি সুবিধে পেতো।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ অবশ্য বলেন যে বাংলাদেশে এ বারের সাধারণ নির্বাচনে ভারত ইস্যুটা প্রধান হবে না , বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুটাই প্রধান হবে। তিনি বলেন যে তিস্তা কিংবা সীমান্তের ব্যাপার ছাড়া, অন্যান্য বেশ কিছু বিষয়ে ভারত- বাংলাদেশ সম্পর্ক এগিয়েছে অনেক দূর । তিনি মনে করেন যে ভারতে সরকার পরিবর্তনে কিংবা বাংলাদেশে বিএনপি-জামায়ত জোট সরকার ক্ষমতায় আসলেও ভারত- বাংলাদেশ সম্পর্কে বিশেষ কোন রদবদল হবে না। বাহ্যিক কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলেও প্রকৃত অর্থে এই দুই দেশের সম্পর্কে কোন রদ বদল হবে না।


সাক্ষাতকারটি শুনুন
please wait

No media source currently available

0:00 0:05:01 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG