অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমক্র্যাটিক পার্টির কনভেনশন সম্পর্কে রেহান রেজার মন্তব্য

ক্যানসাস সিটিতে ডেমোক্র্যাটিক পার্টির সেকেণ্ড কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের সেক্রেটারী, বাংলাদেশী-আমেরিকান রেহান রেজা এখন শার্লটে ডেমোক্র্যাটিক কনভেনশনে রয়েছেন। আমাদের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি - বুধবার রাতে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভাষণ, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ভোটারদের অংশগ্রহণ, তরুনদের আগ্রহ উত্সাহ এ সব বিষয় নিয়ে আলোচনা করেন।
রেহান রেজা বলেন, ‘ওবামা কেয়ার বা আএলথ কেয়ার এই নির্বাচনের জন্য সবচাইতে বড় ইস্যু। আমেরিকায় এখনও ৮০ শতাংশ মানুষ এই হেলথ কেয়ার সম্পর্কে সঠিক তথ্য জানেনা তাদের ধারণা ভিন্ন, কারণ রিপাবলিকানরা তাদেরকে ভুল ধারণা দিচ্ছে’।
তিনি আরও বলেন যে, ‘এবার কেবল মুসলিম ভোটার নয়, এশিয়ান আমেরিকান, লাটিনো, আফ্রিকান আমেরিকান সবার প্রতি তাদের আহ্বান – গেট আউট এণ্ড ভোট। কারণ আমেরিকাতে এদের ভোটের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে’।

please wait

No media source currently available

0:00 0:04:32 0:00
সরাসরি লিংক
This item is part of
XS
SM
MD
LG