মঙ্গলবার, মে 21, 2013 স্থানীয় সময় 18.02

খবর / বিশ্ব

খামেনী: ইরান পারমানবিক অস্ত্র নির্মান করতে চাইছে না

x
প্রতিবেদনের আকার - +
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তাঁর দেশ পারমানবিক অস্ত্র নির্মানের দিকে অগ্রসর হচ্ছেনা, তবে তাঁরা সে পথে এগুলে পৃথিবীর কোন শক্তি তাতে বাধা দিতে পারবেনা।
 
আয়াতোল্লাহ আলী খামেনী ইরানের সকল রাষ্ট্রীয় ব্যপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখেন। শনিবার আয়াতোল্লাহ বলেন, ইরান সকল পারমানবিক অস্ত্র নির্মূল সমর্থন করে।
 
ওয়েব সাইটে প্রকাশিত মন্তব্যে খামেনী বলেন, “আমরা বিশ্বাস করি পারমানবিক অস্ত্র অবশ্যই ধ্বংস করা প্রয়োজন। আমরা আনবিক অস্ত্রের প্রত্যাশী নই”। তবে তিনি মন্তব্য করেন, ইরান যদি সে ধরনের অস্ত্রের জন্য কাংখিত হয়, কোন দেশ সে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেনা।
 
ইরানী কর্মকর্তারা বলেন, খামেনী প্রদত্ত ফাতওয়া অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্রে পারমানবিক অস্ত্র আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।
 
পশ্চিমা দেশগুলির অনুমান, ইরান অসামরিক আনবিক শক্তি কর্মসূচীর ছদ্মআবরণে পারমানবিক অস্ত্র তৈরীর প্রচেষ্টা নিয়েছে। ইরান সে অভিযোগ নাকচ করে দিয়েছে। তেহরানের বক্তব্য, তাদের পারমানবিক কর্মসূচী কেবলমাত্র শান্তির উদ্দেশ্যেই নিয়োজিত।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--