অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অপহূতদের মধ্যে ইরানের বিপ্লবী রক্ষীদলের অবসরপ্রাপ্ত সদস্যা আছেন।



ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সিরিয় বিদ্রোহিরা যে ৪৮ জন ইরানী তীর্থ যাত্রীকে দামেস্কে অপহরণ করেছে তারা ইরানের অবসরপ্রাপ্ত বিপ্লবী রক্ষীদল এবং সামরিক বাহিনীর সদস্য।

ইরানের সংবাদ সংস্থা ইসনা বুধবার পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহির উদ্ধৃতি দিয়ে বলেছে, বর্তমানে ইরানের যেকোন রকমের সমরিক সংশ্লিষ্টতার কথা তিনি অস্বিকার করেছেন।

অন্যদিকে সিরিয়ান অবজার্ভেটরী ফর হিউম্যান রাইটর্স জানিয়েছে যে আলেপ্পোর কিছু অংশের নিয়ন্ত্রণ বিদ্রোহীরা দখল করার পর সেখানে বুধবার সরচাইতে মারাত্মক লড়াই হয়েছে।

সিরিয়ার প্রেসিডেণ্ট বাশার আল আসাদ প্রত্যয় ব্যক্ত করে বলেছেন তাঁর কথায় তিনি দেশ থেকে “সন্ত্রাসী মুক্ত” করবেন।
.
This item is part of
XS
SM
MD
LG