বুধবার, জুন 19, 2013 স্থানীয় সময় 13.19

খবর / বিশ্ব

ইসলামপন্থিরা মালিতে নতুন শহর দখল করেছে

প্রতিবেদনের আকার - +
ইসলামি বিদ্রোহী , যারা উত্তর মালি নিয়ন্ত্রণ করছে , তারা আজ দক্ষিণের দিকে এগিয়ে গেছে এবং রাজধানী বামাকো থেকে ৪০০ কিলোমিটার উত্তরে ডায়াবালি শহরটির দখল করে নিয়েছে।
 
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জঁ ইভস লে দ্রায়ান সোমবারফরাসি টেলিভিশনকে বলেন যে তুমুল লড়াইয়ের পর বিদ্রোহীরা মালির সেনাবাহিনীর কাছ থেকে ডায়াবালি ছিনিয়ে নেয়।
 
বামাকো তে বর্তমানে অবস্থিত ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা অ্যান লুক জানাচ্ছেন যে মালির সেনাবাহিনী কোলিকুরো অঞ্চল থেকে সেখানে আরও সৈন্য পাঠাচ্ছে। তিনি আরও বলেন যে মালির সামরিক সুত্র জানিয়েছে যে ডায়াবেলিতে ইসলামি যোদ্ধারা খুব ভাল ভাবেই অস্ত্র শস্ত্রে সজ্জিত।
 
এ দিকে ফ্রান্সের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মালির ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আজ বৈঠক করছে। শুক্রবার ফ্রান্স মালিতে সেনা মোতায়েন করে যখন বিদ্রোহীরা দক্ষিণে এগিয়ে আসার হুমকি দেয়।
 
ফ্রান্স বলছে যে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই থেকে তারা পিছিয়ে আসবে না। তারা মালি সরকারের অনুরোধে ঐ সৈন্য মোতায়েন করেছে। তবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিউ গতকাল বলেছেন যে এই অভিযান অনির্দিষ্ট কালের জন্যে নয়।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--