বৃহস্পতিবার, মে 23, 2013 স্থানীয় সময় 13.37

খবর / বিশ্ব

গাজা ভূখন্ডে ইসরায়েল বিমান হামলা জোরদার করেছে, হামাস পাল্টা আক্রমণ চালায়

x
প্রতিবেদনের আকার - +
গাজায় এক ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কম্যান্ডার নিহত হওয়ার পরের দিন ইসরায়েলি জঙ্গীবিমান গাজা ভুখন্ডে উগ্রবাদীদের বিরুদ্ধে বৃহস্পতিবার হামলা চালায়।
 
ওদিকে গাজা থেকে বিপুল সংখ্যক রকেট ছোড়া হয় ইসরাইলকে লক্ষ্য করে। একটি অ্যাপার্টমেন্ট ভবনে ৩জন ইসরায়েলি নিহত হয় একটি হামলায়।
 
ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা স্কট বব ঘটনাস্থল থেকে জানিয়েছেন অ্যাপার্টমেন্ট ভবনের ৩টি ইউনিট ধ্বংশ হয়ে গেছে।
 
বুধবার ইসরায়েলি ক্ষেপনাস্ত্রের আঘাতে আহমেদ আল জাবারি নিহত হন যখন তিনি গাজা সিটিতে গাড়িতে যাচ্ছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হয় তার ছেলেও নিহত হন।
গাজায় ইসলামপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলারই এক অংশ ছিল ওই আক্রমণ। ফিলিস্তিনীরা বলেছে হামলায় ১০ জন নিহত হয়।
 
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন নাগরিকদের সুরক্ষা করার জন্য ইসরায়েল প্রয়জনীয় সব পদক্ষেপ নেবে।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--