পশ্চীমতটের উদ্বাস্তু শিবিরে এক সংঘর্ষে ইসরাইলী সেনারা তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ইসরাইল পুলিশের এক মুখপাত্র বলছেন, সোমবার ঐ এলাকায় তাঁরা একজন সন্দেহভাজনকে গ্রেফতার করতে গেলে, শত শত ফিলিস্তীনি তাঁদের ওপর পাথর ও বোমা ছোঁড়া শুরু করে।
তখন পুলিশ কর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দিতে চেষ্টা করে।
রামাল্লার হাসপাতালের কর্মকর্তারা বলছেন, হতাহতরা গুলিবিদ্ধ হয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
ফিলিস্তিনি প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র বলেছেন, এই ঘটনা ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে যে শান্তি আলোচনা চলছে তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এবং তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আবেদন জানিয়েছেন যাতে তারা এই প্রক্রিয়া অব্যাহত রাখে।