শনিবার, মে 18, 2013 স্থানীয় সময় 19.53

খবর / বিশ্ব

কেনিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী তার বিরুদ্ধে আনীত মামলা বিলম্বিত করতে চেষ্টা করছেন।

x
প্রতিবেদনের আকার - +
কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী উহুরু কেনিয়াট্টা, তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধমূলক তৎপরতার অভিযোগে যে বিচার হবে তা বিলম্বিত করার চেষ্টা করছেন।
 
কেনিয়ায় ২০০৭ সালে বিতর্কিত নির্বাচনের পর যে মারাত্মক সাম্প্রদায়িক সহিংসতা ঘটে, যে চারজন কেনিয়ান তা সংগঠিত করেছে বলে অভিযোগ, কেনিয়াট্টা তাদেরই একজন। আন্তর্জাতিক অপরাধ আদালতে ১১ই এপ্রিল তার বিচার শুরু হওয়ার কথা। তার ৫ সপ্তাহ আগে কেনিয়ার জনগন নতুন প্রেসিডেন্ট ও সংসদের জন্য ভোট দেবেন।
 
বৃহস্পতিবার হেগ শহরে বিচারপূর্ব এক শুনানীতে কেনিয়াট্টা’র আইনজীবীরা বিচারকদের বলেন অভিশংসকরা শেষ মুহুর্তে নতুন সাক্ষ্যপ্রমান উপস্থাপন করেন। ওই সব নথীপত্র পড়ার জন্য প্রতিবাদী আইনজীবীদের আরও সময়ের প্রয়োজন।
 
বিচারকরা তাৎক্ষনিক কোন নির্দেশ দেননি। আইসিসি কোন মন্তব্য করেনি।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--