যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, একটি স্বতন্ত্র পরীক্ষার ফলাফলে, সিরিয়ার রাজধানী দামেস্কে গতমাসে অসামরিক জনগণের ওপর স্যারিন গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
রোববার সি এন এনএর স্টেট অফ ইউনিয়ন অনুষ্ঠানে মিঃ কেরি বলেছেন, ঘটনাস্থল থেকে, যে চুল ও রক্ত সংগ্রহ করা হয়েছিল তাতে স্যারিনের উপস্তিতির প্রমাণ মিলেছে।
আগের প্রেসিডেণ্ট বারাক ওবামা ঘোষণা দিয়েছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্যে সিরিয়া সরকারের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর আগে তিনি কংগ্রেসের অনুমোদন চাইবেন।
মিঃ কেরি বলেছেন, তিনি নিশ্চিত, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সঠিক পদক্ষেপই নেবে। তিন সেই সঙ্গে আরো যোগ করেছেন, কংগ্রেসের সিদ্ধান্ত যাই হোক, প্রেসিডেণ্ট একক ক্ষমতাবলে পদক্ষেপ নিতে পারেন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেসিডেণ্ট বাশার-আল-আসদের উদ্ধৃতি দিয়ে রোববার বলেছে, যেকোন বৈদেশিক শক্তির আক্রমণ মোকাবিলার ক্ষমতা সিরিয়ার আছে।
এদিকে সিরিয়ার বিরোধীরা বলছে, মিঃ ওবামার সিদ্ধান্তে তাঁরা হতাশ হয়েছে। তাঁরা আশা করেছিলেন মিঃ ওবামা দ্রুতই দামেস্কের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।