মঙ্গলবার, মে 21, 2013 স্থানীয় সময় 21.52

খবর / বিশ্ব

ইসলামপন্থিদের সঙ্গে আলোচনায় মালির প্রেসিডেন্টের অস্বীকৃতি

প্রতিবেদনের আকার - +
মালির অন্তবর্তী প্রেসিডেন্ট Dioncounda Traore বলছেন যে তিনি ইসলামপন্থিদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানাচ্ছেন। ফরাসি ও মালির সৈন্যরা তাদের তাড়িয়ে দেওয়ার আগে ঐ ইসলামপন্থিরা মালির উত্তরাঞ্চল দখল করে রেখেছিল।
 
তবে মি  Traore  বৃহস্পতিবার ফরাসি বেতারকে বলেন যে তিনি  তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠি MNLA ‘এর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন যদি তারা মালির অঞ্চলের ওপর তাদের দাবি ত্যাগ করে।
 
MNLA   তুয়ারেড়দের পৃথক আবাসভূমির জন্যে লড়াই করছে । তারা মালির উত্তরাঞ্চল এর কিছুটা গত বছর দখল করে নেয় এবং পরে ইসলামি জঙ্গিদের সঙ্গে যোগ দেয়।  
 
ও দিকে একজন শীর্ষ ফরাসি কর্মকর্তা বলছেন যে মালিতে ফরাসী হস্তকে।ষপ সফল হয়েছে তবে সতর্ক করে দিয়েছেন যে মালির  স্থিতিশীলতার জন্যে সেখানকার বিবদমান উপদলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত করতে হবে। 
 
প্রতিরক্ষা মন্ত্রী জঁ ইভ লে দ্রায়ান আজ এই বক্তব্য রাখেন।
 
ফরাসি বেতারে লে দ্রায়ান বলেন যে ফরাসি সৈন্যরা প্রেসিডেন্ট ফ্রাঁসোয়ে ওলান্দের এই লক্ষ অর্জনে সমর্থ হয়েছে যে জঙ্গিদের দক্ষিণ  দিকে অগ্রসর থামানো গেছে। তিনি আরও বলেন যে মালি রাষ্ট্রের আঞ্চলিক অখন্ডতা রক্ষা করতে এবং সেখানে স্বায়ত্বশাসন পুনস্থাপন করতে , মালি ও আফ্রিকার সৈন্যদের সঙ্গে ফ্রান্স কাজ করছে।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--