মঙ্গলবার, মে 21, 2013 স্থানীয় সময় 13.45

খবর / বিশ্ব

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস যেনাওয়ি মারা গিয়েছেন ৫৭ বছর বয়সে

x
প্রতিবেদনের আকার - +
সরকার কবীরূদ্দিন ।সরকার কবীরূদ্দীন ।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস যেনাওয়ি , বেশ ক’মাস ধরে তাঁর শরীর-স্বাস্থ নিয়ে জল্পনা-কল্পনা প্রচারিত হবার পর এখন মারা গিয়েছেন ৫৭ বছর বয়সে ।
আজ মঙ্গলবার রাষ্ট্র পরিচালিত টেলিভিশনের সম্প্রচারে তাঁর মৃত্যুর কথা ঘোষনা করে বলা হয় – বিদেশের হাসপাতালে থাকা অবস্থায় সোমবার রাতে হঠাত করেই সংক্রমন দেখা দেওয়ায় তাঁর মৃত্যু হয়েছে ।
ভয়েস অফ এ্যামেরিকার সোমালী সার্ভীসের সঙ্গে কথা বলার সময় সরকারের মূখপাত্র বেরেকেত সাইমন কোথায় তিনি মারা যান সে সম্পর্কে কিছু বলেন নি বা কি ধরনের অসূস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিলো তারও কোনো ব্যাখ্যা দেন নি ।
এ্যাক্ট –
মৃত্যুর আগের মাস দু’ই তাঁকে প্রকাশ্যে কোথাও দেখা যায় নি । মূখপাত্র বেরেকাত জানান – মি:মেলেসের মরদেহ ইথিওপিয়া পৌঁছুবে মঙ্গলবার এবং তাঁকে সমাহিত করার আয়োজন এখন সম্পন্ন করা হচ্ছে ।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--