ভারতের প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি ঢাকায় যাচ্ছেন বাংলাদেশের সঙ্গে স্হলসীমা চুক্তি সই করতে। সঙ্গে যেতে রাজি করিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু ছিটমহল বিনিময়ে তো পশ্চিমবঙ্গের মতো জড়িত অসম ও মেঘালয় রাজ্যও। সেখানকার দুই মুখ্যমন্ত্রিকে সঙ্গী হতে এখনও আমন্ত্রণ জানাননি মোদি। এসব নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।