বৃহস্পতিবার, মে 23, 2013 স্থানীয় সময় 21.03

খবর / বিশ্ব

যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে পাকিস্তানে ৪ জন নিহত

x
প্রতিবেদনের আকার - +
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সে দেশের উপজাতীয় এলাকায় একটি আমেরিকান ড্রোন বিমানের আক্রমণে কম পক্ষে চার ব্যক্তি মারা গেছে।

কর্তৃপক্ষ বলে, শনিবার আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াযিরিস্তানে দু’টি ক্ষেপনাস্ত্র নিক্ষিপ্ত হয়। ওই এলাকাটি তালেবান এবং আল কায়েদা জঙ্গীদের শক্ত ঘাটি হিসেবে সুপরিচিত।

ওদিকে শনিবার এক আত্মঘাতী গাড়ী বোমা আক্রমণে পাঁচ ব্যক্তি প্রাণ হারিয়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের সুত্রে পাওয়া খবরে জানা যায়, সেই আক্রমণে আধা সামরিক বাহিনী পাকিস্তান ফ্রন্টিয়ার ক্যোরের কম পক্ষে তিন জন সদস্য নিহত হয়। কর্তৃপক্ষ বলে, আক্রমনকারী বালুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে ওই বিস্ফোরণ ঘটায়।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--