অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে ৫৮ জন নিহত

পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, সিন্ধু প্রদেশে একটি সংখ্যালঘু শিয়া মসজিদে জুম্মার নামাজের সময় শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। ঐ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫০ জন। বন্দর নগরী করাচীর ৪৭০ কিলোমিটার উত্তরে শিকারপুর এলাকার লাকিদার অঞ্চলে বিস্ফোরণটি ঘটে। ঐ ঘটনায় আহত অনেকের অবস্থাই আশংকাজনক এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিক ভাবে ঐ ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সেখানকার সুন্নী মুসলমান কট্টরপন্থীরা শিয়াদের ধর্মীয় প্রতিষ্ঠানগু্লো লক্ষ্য করে প্রায়শঃই হামলা চলিয়ে থাকে।

This item is part of
XS
SM
MD
LG