রবিবার, মে 19, 2013 স্থানীয় সময় 07.01

খবর / দক্ষিণ-এশিয়া

পাকিস্তানে এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত

x
প্রতিবেদনের আকার - +
পাকিস্তানর উত্তর পশ্চিমাঞ্চলে কর্মকর্তারা বলেছেন এক আত্মঘাতী বোমা আক্রমণকারী শিয়াদের এক মসজিদে হামলা চালিয়ে অন্তত ২১ জনকে হত্যা করেছে। হামলায় আহত হয়েছে ৩০ জনের বেশি।
 
কর্তৃপক্ষ বলেছে হাঙ্গু শহরে বিস্ফোরণ ঘটে যখন শিয়া সম্প্রদায়ের লোকজন শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ থেকে বার হচ্ছিলেন। হতাহতদের মধ্যে অন্তর্ভুক্ত কাছাকাছি সুন্নিদের একটি মসজিদের নামাজিরা।
 
হাঙ্গুতে বহুদিন ধরেই সংখ্যালঘু শিয়াদের বিরুদ্ধে সহিংসতা হচ্ছে। আনুমানিক হিসেব অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যার ২০ শতাংশ হচ্ছে শিয়া।
 
তাৎক্ষনিক কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--