পাকিস্তানের একটি আদালত তাদের এক খৃষ্টান নাগরিককে ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে। লাহোরের পূর্বাঞ্চলে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দাংগা শুরু হয়ে ছিল।
সাওয়ান মাসিকে গত বছর গ্রেপ্তার করা হয় যখন তার এক বন্ধু অভিযোগ করে যে মাসি হযরত মোহাম্মদ(সাঃ)সম্পর্কে অপমান জনক মন্তব্য করেছে।
হাজার হাজার ক্রুদ্ধ মুসলমান লাহোরের একটি খৃষ্টান এলাকা জোসেফ কোলনীতে গিয়ে ঐ মন্তব্যের প্রতিবাদে জানায়।
এমনেষ্টি ইন্টারন্যাশনাল মাসিকে দোষী সাব্যস্ত করা এবং তার মৃত্যুদন্ডাদেশের নিন্দা জানিয়ে বলেছে ন্যায় সংগতভাবে বিচার হয়েছে কিনা সে বিষয়ে গভীর উদ্বেগ রয়েছে।