বৃহস্পতিবার, মে 23, 2013 স্থানীয় সময় 22.12

খবর / বিশ্ব

পোপ বেনেডিক্ট , শেষবারের মতো প্রার্থনা সভায় পূন্যার্থিদের সামনে উপস্থিত হলেন

x
প্রতিবেদনের আকার - +
ভয়েস অফ এ্যামেরিকা ।
পোপ বেনেডিক্ট , রোমান ক্যাথোলিক ধর্মানুসারিদের প্রধাণ হিসেবে এই বুধবারে শেষবারের মতো দর্শনার্থিদের সামনে উপস্থিত হলেন । এ অবস্থান থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন আগামিকাল বৃহস্পতিবার থেকে ।
প্রার্থনা সভায় পৌরহিত্য করতে তিনি রোমের সেইন্ট পিটার্স স্কোয়ারে হাজির হন ভক্ত-অনুসারিদের সামনে । এজন্যে প্রায় ৫০ হাজার টিকিট বিলি করা হয় এবং কর্মকর্তাদের ধারণা এর চেয়েও সংখ্যায় হাজার হাজার বেশি পূন্যার্থি সেখানে উপস্থিত হয়েছিলেন ।
দর্শনার্থী-শ্রোতৃমন্ডলীর উদ্দেশে পোপ বলেন – সমস্যা – সংকট আর ঝড়ো হাওয়ায় তাড়িত উত্তাল তরঙ্গের মধ্যে দিয়ে দিনগুলো তাঁর সময়ে অতিক্রান্ত হয়ে থাকলেও চার্চের এ প্রতিষ্ঠানকে ঈশ্বর ডুবতে দেবেন না কোনোক্রমেই ।
পোপের এভাবে দর্শনার্থিদের সামনে উপস্থিত হওয়াটা সাপ্তাহিক প্রার্থনার ঘটনা হলেও এবারের উপস্থিতি আগের যে কোনো সপ্তাহের তুলনায় অনেক অনেক বেশি ছিলো ।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--