অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ইসরাইলে রকেট আক্রমণ , পাল্টা আক্রমণ ইসরাইলের


গাজা ভুখন্ড থেকে দক্ষিণ ইসরাইলে অনেকগুলো রকেট ছোড়া হয় যাতে বহু লোক আহত হয়েছে। এ দিকে ইসরাইলী যুদ্ধ বিমানের আক্রমণে গাজার চারজন জঙ্গি নিহত হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলছে যে আজ ইসরাইলের দক্ষিনাঞ্চলে অন্তত ৬৮ বার রকেট ও মর্টার হামলা চালানো হয় এবং এতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় , আহত হয় বিদেশী শ্রমিকরা , যারা গাজা সীমান্তের কাছে মাঠে কাজ করছিল।

বলা হচ্ছে যে এই আক্রমণ শুরু হয় মঙ্গলবার রাতে যখন অনেকগুলো রকেট ইসরাইলী অঞ্চলে আঘাত হানে । সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে , ইসরাইলী কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করেছে।

মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ইসরাইল গাজা ভুখন্ডে ানেকগুলেঅ পাল্টা আক্রমণ চালায় যাতে গাজা নিয়ন্ত্রণকারী হামাস জঙ্গিদের তিন জন সদস্যসহ মোট চার জন ফিলিস্তিনি প্রাণ হারায়। ঐ হামলায় বহু ফিলিস্তিনিও আহত হয়।

হামাস এবং Popular Resistance Committees নামেসর ক্ষুদ্র একটি গোষ্ঠি ইসরাইলে রকেট হামলার দায় স্বীকার করে বলেছে যে এই আক্রমণ ছিল ইসরাইলের আগ্রাসনের পাল্টা জবাব।
This item is part of
XS
SM
MD
LG