অ্যাকসেসিবিলিটি লিংক

পৃথিবী বদলে দিয়েছেন স্টিভ জবস

পৃথিবী বদলে দিয়েছেন স্টিভ জবস
পৃথিবী বদলে দিয়েছেন স্টিভ জবস

অ্যাপলের নাম নিশ্চয়ই শুনেছেন। এই বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান পুরো পৃথিবীর চেহারাই বদলে দিয়েছে। তাঁর প্রতিষ্ঠাতা স্টিভ জবস আমাদের মাঝে আর নেই। কিন্তু কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে তাঁর অবদান আমাদের মাঝে থাকবে চীরকাল।

স্টিভ জবস অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগছিলেন, তাই অগাস্ট মাসের ২৪ তারিখ, তিনি অ্যাপল কোম্পানির সিইও-র দায়িত্ব থেকে নিজেকে সড়িয়ে নেন, যদিও এই কোম্পানি তাঁর নিজেরই গড়া। অ্যাপল তাদের নতুন আইফোন বাজারে ছাড়ার ঘোষনা দেয়ার একদিন পর, এই বুধবার, অক্টবারের ৫ তারিখে তিনি মারা যান। তাঁর বয়স ছিলো মাত্র ৫৬।

স্টিভ জবসের মৃত্যুতে শোকাহত সারা বিশ্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “স্টিভ জবস ভিন্নভাবে চিন্তা করতে পারতেন। বিশ্বকে বদলে দেওয়ার ব্যাপারে তিনি ছিলেন দৃঢ়চেতা”।

অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন তিনি স্টিভ জবসের মৃত্যুতে শোকাহত। তিনি বলেন, “এই অসাধারন ইনোভেইটরের মৃত্যুর খবর শুনলাম। এটা বললে মোটেও বেশি বলা হবেনা, যে সত্যিকার অর্থেই তিনি আমাদের পৃথিবী বদলে দিয়েছেন”।

পৃথিবী বদলে দিয়েছেন স্টিভ জবস
পৃথিবী বদলে দিয়েছেন স্টিভ জবস

সত্যি, স্টিভ জবস এই প্রজন্মের জীবনধারা বদলে দিয়েছেন। আর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেইটস্‌ বলেন, “আগামী বহু প্রজন্ম তাঁকে স্মরণ করবে”।

সাবাহ্‌ মির্জা ওয়াশিংটন ডিসির আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পাশাপাশি বিশ্ব ব্যাঙ্কেও কাজ করছেন। তিনি বলেন, “আমার মনে হয় আমাদের নতুন প্রজন্মের জন্য তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যাক্তি ছিলেন। তিনি প্রযুক্তিকে যে নতুন রুপ দিতে পেরেছেন, আমার মনে হয় এই শতাব্দিতে আর কেউ দিতে পারেনি”।

সারা বিশ্বের ছাত্রছাত্রীদের কাছে জবস খুবই প্রিয়। বেইজিং-এর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র লী যিলংগ বলে সে অ্যাপেল কোম্পানির জন্য চিন্তিত। “এটা খুবই দুঃখের বিষয়। আমি আশা করছি যে অ্যাপেলের কর্মকর্তারা কোম্পানির ভালো দেখাশোনা করতে পারবে, নাহলে অ্যাপল কোম্পানি শেষ হয়ে যাবে। জবস একজন ঐতিহাসিক ব্যাক্তিত্ব। প্রত্যেকটি ভালো কোম্পানির এরকম একজন নেতার প্রয়োজন।

এমনও অনেকে আছেন যারা কখনও অ্যাপল ব্যাবহার করেন নি, কিন্তু তারা জানেন স্টিভ জবসের অবদান অনেক। সেরকমই একজন হলেন ওয়াশিংটন ডিসির বাসিন্দা শিমুল সাহা। তিনি অনেকদিন সফটওয়ের ডেভেলাপার হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, “ম্যাকের প্রতিষ্ঠাতার মৃত্যুতে আমি নিশ্চয়ই শোকাহত। উনি পৃথিবীকে অনেকখানি এগিয়ে দিয়েছেন”।

স্টিভ জবস আর নেই। আর এই ক্ষতি পুরন করা সম্ভব নয়। তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা রইলো।

This item is part of
XS
SM
MD
LG