মঙ্গলবার, মে 21, 2013 স্থানীয় সময় 07.56

খবর / বিশ্ব

সিরিয়ার সামরিক বিমানবন্দরে বিদ্রোহীদের অব্যাহত আক্রমণ

x
প্রতিবেদনের আকার - +
সিরিয়ায় বিরোধী সক্রিয়কর্মীরা বলেছে বিদ্রোহীরা সরকারের বিমান হামলার শক্তি হ্রাস করার লক্ষ্যে তাফতানাজ সামরিক বিমানবন্দরের কাছে আবার আক্রমণ চালিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস
বলেছে বৃহস্পতিবার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে ঘাটির কাছে বিদ্রোহীরা সেনাদের সঙ্গে লড়াই করে।
 
রাষ্ট্র নিয়ন্ত্রিত সানা সংবাদ সংস্থা থেকে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী বুধবার সামরিক ঘাটির কাছে  কথিত সন্ত্রাসীদের আক্রমণ প্রতিহত করে।
 
সামি মুবায়েদ হচ্ছেন সিরিয়ার এক সাংবাদিক। তিনি কার্নেগি মিডেল ইস্ট সেন্টারে এখন ভিসিটিং স্কলার।  তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন বিদ্রোহীরা সরকারের বিমান হামলার শক্তি হ্রাস করতে চায়।
 
তিনি বলেন “আমার মনে হয় এই সব বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়া তাদের প্রধান লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে তাদের নিস্ক্রিয় করা।সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য সেগুলোকে অনুপযোগী করা।”

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--