সিরিয়া সংকট নিরসনের মাধ্যমে দেশটিতে রাজনৈতিক স্থিতি প্রতিষ্ঠা নিয়ে আলোচনার লক্ষ্যে জাতিসংঘ ও ইউরোপীয়ন ইউনিয়নসহ ১৭টি দেশের কুটনীতিকরা বৈঠক করছেন ভিয়েনায়।
এ ধরণের কোনো প্রথম আলোচনায় যোগ দিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক ইরান ও রাশিয়াও এবং রয়েছে আসাদ বিরোধী সৌদী আরব।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন, “আমি জানি খুব কঠিন; তবু আমি আশাবাদী; আশা করি এবার একটি সমাধানের পথ খুজে পাওয়া যাবে”।
এদিকে, দামাস্কাসের কাছেই বিদ্রোহী অধ্যুষিত একটি এলাকায় সিরিয়ার সরকারী বাহিনীর ক্ষেপনাস্ত্র হামলায় অন্তত ৪০ জন নিহত ও প্রায় একশ জন আহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস জানায় দোমা নামক এলাকায় চালানো ঐ হামলায় আহতদের অনেকের অবস্থা আশংকাজনক এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।
২০১১ সাল থেক সিরিয়ায় শুরু হওয়া সংঘাতে এ যাবৎ আড়াই লক্ষ মানুষ।