সিরিয়ার প্রধামন্ত্রী ওয়ালে আল হাল্কির যানবহরে দামেস্কে বোমা আক্রমন হয়েছে। তবে তিনি এই হামলা থেকে রক্ষা পেয়েছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ করে আক্রমণ অভিযানের এটি ছিল সর্বসাম্প্রতিক ঘটনা।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে যে মাজেহ জেলায় আজকের ঐ বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন , তবে প্রধানমন্ত্রী অক্ষত আছেন।
রাষ্ট্রীয় টেলিভিশিনের ছবিতে ক্ষতিগ্রস্ত যানবহন এবং ধ্বংসাবশেষ দেখানো হয়। একটি স্কুল বাসে আগুন ধরে যায় এবং দমকল বাহিনীর লোকেরা আগুন নেভানোর চেষ্টা করেন।
সিরীয় কর্মকর্তারা এই আক্রমণের জন্যে সন্ত্রাসীদের দায়ি করেন। সরকার এই শব্দটি প্রায়ই ব্যবহার করে তাদের জন্যে যারা মি আসাদের শাসন অবসানের জন্যে লড়ছে।