অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ বলছে সিরিয়ায় সীমিত পরিমানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে

জাতিসংঘ বলছে সিরিয়ায় সীমিত পরিমানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে




জাতিসংঘের নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, সিরিয়ায় যে সীমিত পরিমানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে তার বিশ্বাস যোগ্য কিছু আলামত পাওয়া গেছে এবং যখন সরকারপন্থী এবং বিদ্রোহী বাহিনী ক্রমাগত মানবাধিকার লংঘন করছে।

সিরিয়ায় জাতিসংঘের তদন্ত কমিশনের চ্যায়ারম্যান পাওলো পিনহেইরো, জাতি সংঘের মানবাধিকার পরিষদের কাছে সিরিয়ায় দুই বছর ধরে চলতে থাকা লড়াইএ মানুষের প্রাণনাশের কথাই তুলে ধরেন।


তিনি বলেন, অপরাধ বিবেককে দংশন করে এটাই হচ্ছে প্রত্যেক দিনের বাস্তবতা। এই যুদ্ধে মনুষ্যত্ববোধ যেন পরাকাষ্ঠায় চাপিয়া দেওয়া হয়েছে। সিরিয়ায় সামরিক সাহায্যের প্রয়োজন নেই তাদের দরকার কূটনৈতিক সাহায্য।

পরিষদের কাছে দেওয়া রিপোর্টে, সিরিয়ায় একটি তদন্ত দল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ঐ দলটি সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্ত করবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং বিদ্রোহী পক্ষ একে অপরের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ করে আসছে।
This item is part of
XS
SM
MD
LG