সিরিয়ার সক্রিয় কর্মীরা বলছে বিদ্রোহী বাহিনী শুক্রবার জর্ডনের সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে এবং উত্তরের দিকে আগ্রাভিযান চালিয়ে যাচ্ছে।
বৃটিশ ওব্জার্ভেটরী ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে, বিদ্রোহী বাহিনী দারা প্রদেশের ডেল শহরে চব্বিশ ঘন্টা মারাত্মক লড়াইএর পর বেশিরভাগ সরকারী সেনাদের বিতারিত করতে সমর্থ হয়েছে।
লড়াইএ অন্তত ১৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ওব্জার্ভেটরী আরো বলছে, শুক্রবার কোয়াবোন এবং ইয়ারমুক এলাকাসহ রাজধানী দামেষ্কের আশেপাশের অঞ্চলেও সংঘত হয়।
সিরিয়ার দামেষ্ক বিশ্ববিদ্যালয়ে মোর্টারের গোলা বর্ষণে ১৫ জনেরও বেশি ছাত্র নিহত হবার একদিন পর এই সংঘত শুরু হয়।