যুক্তরাষ্ট্র থাইল্যাণ্ডের জন্য ৩৫ লক্ষ ডলার সামরিক সাহায্য স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, আরো ৭০ লক্ষ ডলার সাহায্য দেবার বিষয়টি পুনর্মূল্যায়ন করা হচ্ছে। থাইল্যাণ্ডের সেনাবাহিনী সে দেশের অপসারিত প্রধানমন্ত্রীকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ঐ ঘোষণা দিল। আপাতঃদৃষ্টে ক্ষমতা জোরদার করতে থাই সেনাবাহিনী ঐ পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ দেশের নাগরিকদের জরুরী প্রয়োজন ছাড়া থাইল্যাণ্ডে যাবার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াথ এবং কয়েক ডজন রাজনৈতিক নেতা সামরিক বাহিনীর নেতাদের সংগে বৈঠকে করার জন্য পৌঁছানোর পর থেকে তাদের আর কোন খবর পাওয়া যাচ্ছে না। এর আগে প্রাপ্ত খবরে বলা হয়েছিল যে থাইল্যান্ডের সামরিক নেতারা সাবেক প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াত এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে সমন জারি করেছে। ঐ সমনে শুক্রবারের মধ্যে তাদেরকে একটি সামরিক স্থাপনায় রিপোর্ট করতে বলা হয়েছিল। জেনারেল প্রায়ুথ চান ওচা রক্তপাতবিহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের একদিন পরে এই সমন জারি করা হলো। সামরিক আইন জারির দু’দিন পর জেনারেল প্রায়ুথ বলেছেন, এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে আইন শৃংখলা পুনরায় ফিরিয়ে আনা এবং রাজনৈতিক সংস্কারকে এগিয়ে নেয়া। সামরিক বাহিনী দেশের সংবিধান বাতিল করেছে এবং সারা দেশে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করেছে। সংকট পরিস্থিতি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার দ্বিতীয় দিনে বৃহষ্পতিবার বিবৃতিটি জারি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিরোধী রাজনৈতিক দল এবং সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতের সমর্থকরা সমঝোতায় পৌঁছুতে ব্যর্থ হলে সৈন্যরা বৈঠকে অংশগ্রহণকারীদের ধরে নিয়ে যায়। তাদের বিশ্বাস যে ঐসব মানুষকে আটক করা হয়েছে।