অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে অভ্যন্তরীণ আক্রমণে তিন আমেরিকান নিহত

তিন জন আমেরিকান , দু জন সৈন্য এবং একজন অসামরিক নাগরিককে হত্যা করেছে আফগান সেনাবাহিনীর পোশাক পরা এক লোক।

আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী বা আই এ এস এফ এর কর্মকর্তারা বলছৈন যে শনিবার পুর্বাঞ্চলের পাখতিকা প্রদেশে আফগান সেনা গাটিতে এই হামলা চালঅনো হয়।

স্থানীয় কর্মকর্তারা বলছেন যে আফগান সৈন্য এবং তার আমেুরিকান প্রশিক্ষকের মেধ্য তর্ক শুরু হলে এই ঘটনাটি ঘটে। এতে আরও তিন জন আমেরিকান আহত হয়। জোট বাহিনী পাল্টা গুলি চালিয়ে বন্দুকধারীকে হত্যা করে।

এ দিকে ইটালি সরকার বলছে যে পশ্চিম আফগানিস্তানের ফারাহ প্রদেশে আজ একটি আক্রমণে একজন ইটালিয়ান সৈন্য নিহত হয় এবং আরও তিন জনআহত হয়।
তালিবান বিদ্রোহীরা গোটা দেশেই আন্তর্জাতিক বাহিনীকে লক্ষ করে আক্রমণ চালাচ্ছে। আগামি বছর বিদেশি সৈন্য সরে আসার আগেই অনুমান করা হচেছ যে আফগান বাহিনী একক ভাবে সেখানকার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে।
This item is part of
XS
SM
MD
LG