অ্যাকসেসিবিলিটি লিংক

তিকরিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

ইরাকে একজন আত্মঘাতী বোমাবাজ তিকরিত শহরে একটি ট্যাঙ্কার ট্রাক উড়িয়ে দেওয়া হয়েছে এবং এতে অন্তত আটজন নিহত হয়েছে। খবরে প্রকাশ সোমবারের বিস্ফোরণ একটি থানায় ঘটে এবং এই ঘটনার অধিকাংশ স্বীকার হচ্ছে পুলিশ কর্মকর্তারা । এতে অন্তত ১৭ জন আহত হয়। এই আক্রমণের দায় কেউ স্বীকার করেনি।

এই বোমা হামলা হচ্ছে ২০শে এপ্রিল সেখানকার প্রাদেশিক নির্বাচনের আগে উপর্যূপরি গোলযোগের সর্বসাম্প্রতিক ঘটনা। নিরাপত্তা সংক্রান্ত হুমকির কারণে আনবার এবং নিণেভা প্রদেশে নির্বাচন বেশ কয়েক সপ্তার জন্যে পিছিয়ে দেওয়া হয়েছে।
This item is part of
XS
SM
MD
LG