অ্যাকসেসিবিলিটি লিংক

জোড়া বোমা আক্রমণের সন্দেহে তুরস্কে নয় জন আটক


তুরস্কের উপ প্রধানমন্ত্রী বলছেন যে শনিবার জোড়া গাড়ি বোমা আক্রমণ চালানোর জন্যে নয় জনকে আটক করা হয়েছে। এতে অন্তত ৪৩ জন নিহত হয়েছে।

রোববার সংবাদদাতা দের বেসির আতালেই বলেন যে এই নয় জনকে ঐ আক্রমণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কেউ কেউ স্বীকারোক্তিমূলক বক্তব্য ও রেখেছেন। রয়টার বার্তা সংস্থা বলছে যে তারা সকলেই তুরস্কের নাগরিক। তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী Muammer Guler বলেন যে এই ঘটনাটি ঘটায় যে সংগঠনটি সেটি সিরিয়ার সরকার সমর্থক গোষ্ঠির খুব ঘনিষ্ঠ। তারা সিরীয় গোয়েন্দা বাহিনীর সঙ্গেও সম্পৃক্ত।

আজ দিনে আরও আগের দিকে সিরিয়ার তথ্য মন্ত্রী বলেন যে দামেস্ক এই বোমা হামলার জন্যে দায়ি নয় যাতে সিরীয় সীমান্ত সংলগ্ন তুরস্কের রেহানলি শহরের বহু লোক নিহত হয়েছে , আহত হয়েছে শতাধিক মানুষ। এক সংবাদ সম্মেলনে ওমরান আল জৌবি বলেন যে মিথ্যা দোষারোপ করার অধিকার কারও নেই। তিনি সরাসরি বলেন যে এই বোমা আক্রমণ সিরীয় সরকারের কাজ নয়। এই বোমা আক্রমণের দায় কেউ স্বীকার করেনি । তবে তুরস্কের উপ প্রধানমন্ত্রী বুলেন্ত আরিঞ্চ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে এ জন্যে সন্দেহভাজন বলে উল্লেখ করেছেন।
This item is part of
XS
SM
MD
LG